বিগত কয়েক দিন যাবত রাজনৈতিক হিংসায় জ্বলছে বাংলাদেশ। তারমধ্যেই সোমবার ‘মানবতাবিরোধী অপরাধে’ মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার।দায়িত্ব প্রাপ্ত ইউনুস সরকারের তরফে জানানো হয় মানবতাবিরোধী অপরাধের দায়ে প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ড এক ঐতিহাসিক রায়। পাশাপাশি এই রায় কে ঘিরে নতুন করে অশান্ত হতে পারে বাংলাদেশ তাই জনগণকে শান্ত এবং সংযত থাকার আবেদন জানানো হয়েছে।পাশাপাশি সবরকম অরাজকতা এবং বিশৃঙ্খলার চেষ্টা কঠোর ভাবে দমন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ প্রশাসন। অন্যদিকে মৃত্যু দন্ডর সাজা ঘোষণার পর ভারতের কাছে সাজা প্রাপ্ত দু জনকে হস্তান্তরের আর্জি জানাল বাংলাদেশের অন্তর্বর্তী সরকার।
বাংলাদেশে শেখ হাসিনাকে কে মৃত্যু দন্ড!
RELATED ARTICLES

