Saturday, March 14, 2026
Home বাংলা বিতর্কিত মন্তব্য করে দলের অন্দরে কোনঠাসা শুভেন্দু

বিতর্কিত মন্তব্য করে দলের অন্দরে কোনঠাসা শুভেন্দু

কেন্দ্রীয় থেকে রাজ্য নেতৃত্বর কাউকেই শুভেন্দু অধিকারীর পাশে পাওয়া যাচ্ছেনা, সৌজন্যে তার সংখ্যা লঘু মোর্চা নিয়ে করা তার বিতর্কিত মন্তব্য। এবার শুভেন্দুর মন্তব্যের কড়া বিরোধিতা করলেন সংখ‌্যালঘু মোর্চার সর্বভারতীয় সভাপতি জামাল সিদ্দিকি। সিদ্দিকি  বলেছেন, ‘‘সব কা সাথ সব কা বিকাশ হচ্ছে ভারতীয় জনতা পার্টির আত্মা। কিন্তু শরীর থেকে যদি আত্মা বেরিয়ে যায় তাহলে শরীরের আর কাজ কি? সংখ‌্যালঘু মোর্চা কাজ করছে, সংখ্যালঘু মোর্চা কাজ করবে।’’ পদ্মশ্রী পাওয়া শিক্ষক কাজী মাসুম আখতার ও শুভেন্দুর মন্তব্যর বিরোধিতা করেছেন। অন্য দিকে শুভেন্দু পাশে পেয়েছেন তথাগত রায় এবং অর্জুন সিংয়ের মতো নেতাদের যারা মনে করেছেন যথার্থ বলেছেন শুভেন্দু।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments