ভোট ঘোষণা হতেই দক্ষিণ বঙ্গের রাজনৈতিক আঙিনার ঘটে গেলো বড়ো পালাবদল। একদা তৃণমূলের বড়ো নেতা ঘাস ফুল ছেড়ে যোগ দেয় এই এস এফ এ এবং পার্টি ক্যানিং পূর্বে আইএসএফ–এর প্রার্থী ঘোষণা করে আরাবুল ইসলামকে। এই কেন্দ্রে এবার মুখোমুখি আরাবুল এবং তৃণমূলের বাহারুল ইসলা। এই প্রার্থী নিয়ে বাম নেতৃত্ব অস্বস্তিতে রয়েছেন। কারন এক সময়ে আরাবুল ইসলাম ছিলো বামেদের চরম শত্রু। বামেরা বরাবরই আরাবুল বিরোধী। এক্ষেত্রে আরাবুল এই এস এফ প্রার্থী হলে এবং এবং বাম এই এস এফ জোট হলে আরাবুল হবেন বাম সমর্থন প্রাপ্ত প্রার্থী। আর এখানেই সমস্যা।মোঃ সেলিমের কথায়, ‘এটা কোনও ব্যক্তির বিষয় নয়, জঞ্জাল একটি ডাস্টবিন থেকে অন্য ডাস্টবিনে গেলে শুদ্ধ হয়ে যায় না। এখানে কোনও ওয়াশিং মেশিন নেই। এটা আমরা (আইএসএফ–কে) জানিয়ে দিয়েছে। বামফ্রন্টের সহযোগীদের বলছি, আপনারা রিসাইকেল বিন হবেন না।’ সরাসরি নাম না করলেও সি পি এই এম যে আরাবুল ইসলামের প্রার্থী হওয়া সমর্থন করছে না তা স্পষ্ট।এই এস এফ মনে করছে জটে কোন দল কাকে প্রার্থী করবে সেটা দলের সিদ্ধান্ত।তাই এই আসন সমঝোতা বা জোট নিয়ে সংশয় থেকেই যাচ্ছে।
আরাবুল ইস্যুতে বাম – আই এস এফ জোট নিয়ে সংশয়!
RELATED ARTICLES

