রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘের শততম বর্ষ উপলক্ষে মুম্বইয়ে দু’দিনের যে আলোচনা সভার আয়োজন করা হয়। শনিবার ওই অনুষ্ঠানেই উপস্থিত ছিলেন একাধিক ফিল্মি তারকা।হেমা মালিনী, রণবীর কাপুর ছাড়াও ছিলেন সুপার ষ্টার সালমান খান। আর এখানেই এক বিতর্কর সূত্রপাত।শিবসেনা নেতা সঞ্জয় রাউত আরএসএসকে নিশানা করে বলেন “হয় ভিড় টানতে কিংবা মুসলমানরাও আরএসএসের অনুষ্ঠানে স্বাগত এই বার্তা দিতেই সলমনকে আমন্ত্রণ জানানো হয়েছে।” তবে সালমান খানকে বরাবরই সকল ধর্মকে সন্মান করতে দেখা গেছে। প্রায় প্রতিটি সনাতন ধর্মের উৎসবই তিনি পালন করে থাকেন।সংঘ প্রধান মোহন ভাগবতও যথেষ্ট খুশি হন। তিনি বলেন – কলেজ পড়ুয়ারা সলমন খানের ফ্যাশন অনুকরণ করেন তাই সালমানের উচিৎ সামাজিক কাজকে ট্রেন্ডে পরিণত করা।তাঁর উপস্থিতি নিয়ে যে বিতর্ক দেখা গেছে তা নিয়ে অবশ্য মুখ খোলেননি সালমান।

