Sunday, February 1, 2026
Home দেশ আর জি করের সুপার বদল! বাতিল সব কর্মীর ছুটি!

আর জি করের সুপার বদল! বাতিল সব কর্মীর ছুটি!

মহিলা চিকিৎসকের মৃত্যুর পর থেকেই আন্দোলনে নেমেছিলেন জুনিয়র ডাক্তাররা। চলছিল কর্মবিরতি। হাসপাতাল সুপারের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছিল। আরজি কর হাসপাতালের সুপারকে সরানোর নির্দেশ দিল স্বাস্থ্য দপ্তর আগামী ৪৮ ঘন্টার মধ্যে এই নির্দেশ কার্যকর করা হবে। আরজি কর হাসপাতালের সুপার ছিলেন সঞ্জয় বশিষ্ঠ। তাঁর জায়গায় হাসপাতালের নতুন সুপার হচ্ছেন চিকিৎসক বুলবুল মুখোপাধ্যয় বাতিল করা হয়েছে সব কর্মীর ছুটি।শনিবার একটি নির্দেশ দেওয়া হয়েছে আরজি করের মেডিক্যাল সুপার তথা ভাইস প্রিন্সিপ্যালের পক্ষ থেকে। সেখানে বলা হয়েছে, আগে থেকে যে সমস্ত ছুটি অনুমোদিত ছিল তা বাদ দিয়ে নতুন করে হাসপাতালের স্টাফদের সমস্ত ছুটি বাতিল করা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments