মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে চলছে দেশ! এমন জল্পনায় আতঙ্ক ছড়িয়েছে সর্বত্র। বন্ধের মুখে একাধিক রেস্তোরাঁ। জ্বালানির জন্য দীর্ঘ লাইনে দেখা গেছে অটো চালকদের। এমন পরিস্থিতিতে খুশির খবর শোনালো কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক।দেশের মানুষকে অযথা আতঙ্কিত না হতে বলল কেন্দ্র।কেন্দ্রর তরফে জানানো হয়েছে গ্যাস বুকিং করার আড়াই দিনের মধ্যেই সিলিন্ডার পাওয়া যাবে।মন্ত্রকের তরফে সাংবাদিক বৈঠক করেন যুগ্মসচিব সুজাতা শর্মা। সংশ্লিষ্ট মন্ত্রকের যুগ্ম সচিব জানান ”সঙ্কটের আঁচ করে কেউ যাতে অতিরিক্ত গ্যাস বুকিং না করেন এবং বর্ধিত চাহিদা সামাল দেওয়ার জন্য বুকিং-এর ব্যবধান ২১ দিন থেকে বাড়িয়ে ২৫ দিন করে দেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণেই রয়েছে।দেশবাসিকে আস্বস্ত করে তিনি আরো জানান গোটা বিশ্ব কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। কিন্তু ভারতের পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ক্রুড ওয়েলের জোগানও ঠিক রয়েছে।”পেট্রোলিয়াম মন্ত্রকের আশ্বাসবাণীর পর আপাতত কিছুটা দুশ্চিন্তা মুক্ত হতেই পারেন দেশের নাগরিকরা।
গ্যাস নিয়ে ভারতীয়দের আস্বস্ত করলো কেন্দ্র সরকার।
RELATED ARTICLES

