Thursday, April 9, 2026
Home Blog চিড়িয়াখানা থেকে পালালো নেকড়ে! এলাকায় আতঙ্ক!

চিড়িয়াখানা থেকে পালালো নেকড়ে! এলাকায় আতঙ্ক!

দক্ষিণ কোরিয়ার এক বিখ্যাত চিড়িয়াখানা থেকে পালিয়ে যায় একটি প্রাপ্তবয়স্ক পুরুষ নেকড়ে।জানা গিয়েছে, বছর দুয়েকের এই নেকড়েটির ওজন প্রায় ৩০ কেজি নেকড়ে পালিয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।সিসিটিভি ফুটেজে ধরা পড়ে, ওই নেকড়েটি খাঁচার নীচের দিকের মাটি খুঁড়ে সুড়ঙ্গ তৈরি করে পালিয়েছে।লক্ষাধিক মানুষের বসবাস এই শহরে। নেকড়ের আতঙ্কে স্থানীয় প্রশাসন স্কুল বন্ধ রাখার পাশাপাশি লোকজনকে বাড়ির বাইরে বেরোতেও নিষেধ করেছে। ড্রোন চালিয়ে নেকড়ে খোঁজার কাজ চলছে।নেকড়েটিকে খুঁজে বের করতে পুলিশ, দমকল এবং সেনাবাহিনী মিলিয়ে কয়েকশো  কর্মী তল্লাশি অভিযান চালাচ্ছেন। দক্ষিণ কোরিয়ার দেজন শহরে ঘটনা টি ঘটেছে। শহর জুড়ে এখন  ভয় আর আতঙ্ক।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments