চোর সন্দেহে বেসরকারি কারখানায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসাবে কর্মরত এক ইঞ্জিনিয়ারকে পিটিয়ে খুন করলো একদল দুষ্কৃতী।।গত ৮ ফেব্রুয়ারি রাতে কাজে যাওয়ার সময় স্থানীয় কিছু বাসিন্দা তাঁর পথ আটকায়।যুবক তাঁর পরিচয়পত্র দেখিয়ে বলেন তিনি ইঞ্জিনিয়ার সে কথা জানালেও রেহাই মেলেনি তাঁকে চোর সন্দেহে গণপিটুনি দেওয়া হয় বলে অভিযোগ।আহত অবস্থায় তাকে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে অবস্থার অবনতি হওয়ায় ওড়িশার ভুবনেশ্বরে একটি হাসপাতালে ভর্তি করা হয়।১২ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ার পর অবশেষে হার মানেন তিনি।মৃত সৌম্যদীপ চন্দর বয়স ৩৩ বছর। তিনি কেশিয়াড়ি থানার গিলাগেড়িয়া এলাকার বাসিন্দা। ঘটনার পর কেউ গ্রেপ্তার না হওয়ায় ক্ষুব্ধ এলাকাবাসী।

