প্রথম দু দফায় যথাক্রমে ১৪৪ জন এবং ১১১ জন প্রার্থীর নাম ঘোষণা করার পর আজ তৃতীয় দফায় ১৯ জন প্রার্থীর নাম ঘোষনা করলো ভারতীয় জনতা পার্টি।আজ উত্তর বঙ্গের একাধিক জেলায় প্রার্থীর নাম প্রকাশ হয়েছে। পাশাপাশি বড়ো চমক থাকছে উত্তর পাড়া এবং পানিহাটিতে। পানিহাটিতে প্রার্থী হয়েছেন অভয়ার মা এবং উত্তর পাড়ায় প্রাক্তন সেনা কর্মী দীপাঞ্জন চক্রবর্তী।তৃতীয় তালিকাতেও পুরোনো এবং অভিজ্ঞ পার্টি কার্যকর্তাদের ই প্রাধান্য দেয়া হয়েছে। অন্যদিকে ইতিমধ্যে একাধিক কেন্দ্রে প্রার্থী বদল করার দাবীতে সরব হচ্ছেন পার্টি কর্মীদের একাংশ। প্রসঙ্গত উল্লেখ্য আজ বাংলায় রয়েছেছেন বিজেপির সর্ব ভারতীয় সভাপতি নিতিন নবীন। মনে করা হচ্ছে। প্রার্থী সংক্রান্ত ক্ষোভ এবং ভোটের কৌশল নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে আলোচনা করতেই তার রাজ্যে আগমন।

