Thursday, March 26, 2026
Home বাংলা দুর্যোগের জেরে মাঝ আকাশে আটকে থাকলো মুখ্যমন্ত্রীর বিমান!

দুর্যোগের জেরে মাঝ আকাশে আটকে থাকলো মুখ্যমন্ত্রীর বিমান!

আজ বীরভূমের দুবরাজপুরে ভোটের নির্বাচনী সভা সেরে সেখান থেকে অন্ডাল হয়ে কলকাতায় ফেরার কথা ছিল মুখ্যমন্ত্রীর তবে দুর্যোগ  পূর্ণ আবহাওয়ার জেরে ঘন্টা খানেক মাঝ আকাশে আটকে থাকল মুখ্যমন্ত্রীর বিমান অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের কিন্তু হটাৎ আবহাওয়া খারাপ হওয়ায় মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি কলকাতায়। ফলে পায়রাডাঙা-কালনা-জিরাটের আকাশে চক্কর কাটতে থাকে বিমানটি। নির্ধারিত সময়ের প্রায় এক ঘন্টা পরে নিরাপদে বিমান অবতরণ করে কলকাতায়।পাশাপাশি আরো কয়েকটি বিমান ও আজ আটকে পরে কলকাতার আকাশে। সেগুলিও পরে আবহাওয়া ভালো হলে নেমে আসে বিমান বন্দরে।

( ছবি প্রতীকী )

RELATED ARTICLES

Most Popular

Recent Comments