Thursday, March 5, 2026
Home দেশ দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে তৃণমূল...

দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট প্রস্তাব আনতে পারে তৃণমূল কংগ্রেস?

বাংলায় ভোট যতো এগিয়ে আসছে নির্বাচন কমিশনের সাথে রাজ্য সরকার সহ একাধিক রাজনৈতিক দলের বিরোধ তুঙ্গে উঠছে। বাম দল গুলি সহ এই এস এফ এর মতো দল যেখানে ধর্ণা বিক্ষোভ এবং আন্দোলনের রাস্তায় এগোচ্ছে তখন দেশের মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ইমপিচমেন্ট আনতে দিল্লীতে প্রস্তুতি শুরু করলো তৃণমূল কংগ্রেস।লোকসভায় এই প্রস্তাব আনতে প্রয়োজন অন্তত ১০০ জন সাংসদের স্বাক্ষর। সেই লক্ষ্যে ইতিমধ্যেই একাধিক দলের সমর্থন জোগাড়ের কাজ শুরু হয়েছে তৃণমূলের সাংসদদের দ্বারা। শিগ্রই রাজ্যে আসছে মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমার। খুব সম্ভবত সেই সময়ে লোকসভায় এই প্রস্তাব আনতে পারে তৃণমূল।সূত্রের খবর ইতিমধ্যে কংগ্রেস, সমাজবাদী পার্টি, ডিএমকে-সহ একাধিক দলের সাথে প্রাথমিক কথাও হয়েছে।সম্ভবন সত্যি হলে কমিশন-তৃণমূলের সংঘাত এর নতুন মোড় আসন্ন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments