Friday, March 6, 2026
Home আন্তর্জাতিক ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন জয় গোস্বামী - কবীর...

ধর্ণা মঞ্চ থেকে মুখ্যমন্ত্রীর পাশে থাকার বার্তা দিলেন জয় গোস্বামী – কবীর সুমন!

রাজ্যে বাম জমানার অবসান ঘটিয়ে তৃণমূলের উত্থান এর সময় বুদ্ধি জীবি হিসেবে যারা পাশে ছিলেন তাদের অন্যতম কবীর সুমন ও জয় গোস্বামী। আজ এস এই আর বিরোধী ধর্ণা মঞ্চ থেকেই বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে দেখা গেল তাঁদের।মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা করে কবীর সুমন বলেন  “বিজেপি কিছুতেই জিতবে না। আমি আবারও বলি আমি তৃণমূল সমর্থক নই। আমাদের শহরটা আগে এত সুন্দর ছিল না মোটেই আমার পাশে বসে থাকা মানুষটির কল্যাণেই হয়েছে “। কবি জয় গোস্বামী কমিশনের সমালোচনা করে বলেন  “অন্যায় হচ্ছে… মানুষের ভোট অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা নয়। ৯০ বছর অতিক্রান্ত মানুষকে যেতে হচ্ছে প্রমাণ দিতে। কেউ আত্মহত্যা করছেন, মারা যাচ্ছেন।” আপাতত ধর্ণা চলবে। যত ভোট এগোচ্ছে বিজেপি তথা নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুর চড়াচ্ছে তৃণমূল। আগামী দিনে কি রূপ নেয় এই আন্দোলন সেটাই এখন দেখার।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments