চলছিল নমিনেশন ফাইল করার তোড়জোড়। শুরু হয়ে গেছিলো প্রচার কিন্তু হটাৎ ছন্দ পতন। বদলে গেলো প্রার্থীর নাম।প্রথম প্রার্থী তালিকায় ময়নাগুড়ি কেন্দ্র থেকে কৌশিক রায়কে টিকিট দিয়েছিল বিজেপি। কিন্তু মঙ্গলবার সকালে বিজেপির চতুর্থ তালিকা প্রকাশ হতেই দেখা গেলো কৌশিক রায়ের নাম কেটে প্রার্থী করা হয়েছে ডালিম রায় কে।প্রথম তালিকা প্রকাশের পরেই ময়নাগুড়ির প্রার্থী না পসন্দ হওয়ায় রীতিমতো বিক্ষোভ শুরু হয় দলের অন্দরে। পরবর্তীতে দলের বিক্ষুব্ধ অংশকে মান্যতা দিয়ে বদল করা হয়েছে প্রার্থী।আচমকা প্রার্থী বদলের ঘটনায় অবাক কৌশিক অনুগামীরা অন্যদিকে আনন্দে মেতে ওঠেন ডালিম রায়ের সমর্থকরা।এই ঘটনায় ময়নাগুড়িতে বিজেপি কার্যকর্তাদের একাংশ যেমন হতবাক তেমনই এতে জোড়া ফুল শিবির এগিয়ে গেলো মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকদের অনেকেই।কারন এতে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব আরো একবার সামনে এলো।

