বঙ্গে ভোট যতো এগিয়ে আসছে ততোই প্রচারের তীব্রতা বাড়ছে রাজনৈতিক দল গুলির মধ্য। এস এই আর, গ্যাসের মূল্য বৃদ্ধি এবং কেন্দ্রের বঞ্চনার পাশাপাশি এবার উন্নয়নকেও হাতিয়ার করতে চাইছে রাজ্যের শাসক দল। সেই লক্ষ্যে শুক্রবার বিকেলে তৃণমূল কার্যালয় থেকে তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলেন পার্টি সুপ্রিমো মমতা বন্দোপাধ্যায়। প্রতিশ্রুতির তালিকায় একাধিক পুরোনো প্রকল্পকে নতুন মোড়কে আনার পাশাপাশি আগামী দিনে রাজ্যে আরও নতুন সাতটি জেলা তৈরির কথা বলা হয়েছে।পাশাপাশি আগামী দিনে ১০ লক্ষ কর্মসংস্থান, স্কুলের আধুনিকিকরণ এবং দুয়ারে চিকিৎসা নামক প্রকল্পর কথা বলা হয়েছে।উন্নয়ন মূলক আরো অনেক পরিকল্পনার স্থান পেয়েছে ইস্তেহরে।পাশাপাশি সিনিয়র সিটিজেন দের সুরক্ষা এবং বাংলার বাড়ির আওয়াতয় সব কাঁচা বাড়ি ধীরে ধীরে পাকা করার ব্যাপারে আগামী দিনে জোর দেয়া হবে।আজ ছটি আলাদা ভাষায় এই ইস্তেহার প্রকাশ করা হয়েছে।
নির্বাচনী ইস্তেহার প্রকাশ করলো তৃণমূল কংগ্রেস! রয়েছে বড়ো চমক!
RELATED ARTICLES

