Monday, February 2, 2026
Home দেশ নেতার বি এম ডবলিউ পিষে দিলো পথচারীকে

নেতার বি এম ডবলিউ পিষে দিলো পথচারীকে

মুম্বইয়ের ওরলিতে ঘটে মর্মান্তিক এক দুর্ঘটনা। ওরলির কোলিওয়াডা এলাকা থেকে মাছ কিনতে বেরিয়েছিলেন তএক দম্পতি । কিন্তু তারপর আর বাড়ি ফেরা হল না। দ্রুতগতিতে আসা BMW পিষে দেয় বাইকারোহী মহিলাকে। গুরুতর আহত হন মহিলার স্বামী। মাছ কিনে ফেরার পথে আট্রিয়া মলের কাছে তাঁদের বাইকে সজোরে ধাক্কা মারে দ্রুতগতিতে আসা একটি BMW গাড়ি।ঘটনার পরেই গাড়ি ফেলে চম্পট দেয় BMW গাড়ির চালক।তদন্তে জানা যায় গাড়িটি এক স্থানীয় শিবসেনা নেতার।এই ঘটনাকে ‘অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা’ বলে উল্লেখ করেছেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। তিনি গোটা ঘটনার নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments