Sunday, March 8, 2026
Home দেশ প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন মমতা বন্দোপাধ্যায়!

প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবী করলেন মমতা বন্দোপাধ্যায়!

এস এই আর সহ একাধিক ইস্যুতে কেন্দ্র রাজ্য সংঘাত ক্রমশঃ তীব্র থেকে তীব্রতর হচ্ছে। একদিকে অনুপ্রবেশ সংক্রান্ত সমস্যা এবং রাষ্ট্রপতির অপমান নিয়ে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করছে বিজেপি অন্যদিকে ধর্মতলার ধর্ণা মঞ্চ থেকে বৈধ ভোটার দের নাম বাদ যাওয়া নিয়ে কেন্দ্র সরকারকে তীব্র আক্রমণ করছেন মুখ্যমন্ত্রী। আজ মুখ্যমন্ত্রী বলেন “এসআইআর করে নাম কেটে দিচ্ছে। ভোটের আগেই ভোট করে দিচ্ছেন। আসলে ওরা মহিলাদের পছন্দ করে না। বেছে বেছে তাই মহিলাদের নাম কাটছে। আমার বাড়ির একটি মেয়ের বিয়ে হয়েছে, নাম-ঠিকানা বদলেছে, ওর নাম কেটে দিয়েছে। মাথায় রাখবেন, মানুষকে ভোট দিতে দিতে হবে। ভোটাধিকার কেড়ে নিতে দেব না। কীসের লজিক্যাল ডিসক্রিপেন্সি? প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন।” পাশাপাশি মুখ্য নির্বাচনী আধিকারিক জ্ঞানেশ কুমারকে কটাক্ষ করে ভ্যানিস কুমার ও বলেন মুখ্যমন্ত্রী।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments