বাংলা সাহিত্য জগতে একটি যুগের অবসান হলো। আজ ৯২ বছর বয়সে না ফেরার দেশে পাড়ি দিয়েছেন কিংবদন্তি সাহিত্যিক শংকর। আসল নাম মণিশংকর মুখোপাধ্যায় তবে শঙ্কর নামেই তিনি বেশি জনপ্রিয়।শুক্রবার এক বেসরকারি হাসপাতালে বেলা পৌনে ১টা নাগাদ মৃত্যু হয় তাঁর।তাঁর শেষ ইচ্ছেকেই মান্যতা দিতে আজই কেওড়াতলায় তাঁর শেষ কৃত্য সম্পন্ন করা হবে। তাঁর প্রয়ানে গভীর শোকে ডুবে আছে সাহিত্য জগৎ।

