ভোটের আগেই তড়িঘড়ি রাজ্যের রাজ্যপাল বদল হয়েছে। রাজ্য পাল রূপে সি ভি আনন্দ বোসের কার্যকাল শেষ হওয়ার আগেই তাকে সরিয়ে তার বদলে রাজ্য পাল করে নিয়ে আসা হচ্ছে তামিলনাড়ুর রাজ্যপাল আর এন রবিকে। খুব সম্ভবত আগামী কালই রাজ্যে আসছেন নতুন রাজ্যপাল।পদ যাওয়ার পর রাজভবন ছেড়ে আলিপুরের সরকারি অতিথি ভবনে রয়েছেন প্রাক্তন রাজ্যপাল সিভি আনন্দ বোস। আজ বিদায়ী রাজ্যপালের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। আলিপুরের বাস ভবনেই দেখা হয় তাঁদের। সৌজন্য সাক্ষাৎ শেষে বেরিয়ে মমত দাবি করেন ভোটের আগে প্রাক্তন রাজ্যপাল বোসের সঙ্গে অবিচার হয়েছে।নিজের অপসারণ সম্পর্কে এখনো স্পষ্ট করে কিছু না বললেও রাজ্য পাল জানান যে সময়কাল তিনি বাংলার সেবা করার সুযোগ পেয়েছেন তা তার জন্য যথেষ্ট এবং এটাই অবসর নেয়ার শ্রেষ্ঠ সময়।

