আজ আরো একবার বিস্ফোরণে কেঁপে উঠলো দুবাই।গুরুত্বপূর্ণ ব্যবসায়িক কেন্দ্র দুবাই ইন্টারন্যাশনাল ফিনান্সিয়াল সেন্টারে হামলা হয়েছে বলে খবর পাওয়া যায়।ইরানের আমেরিকার হামলার পর থেকে বার বার আক্রমনের মুখে পড়েছে দুবাই কারন আমেরিকা ও ইজ়রায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে থাকা মার্কিন সেনা ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে। হামলার শিকার হয়েছে একাধিক গাল্ফ কান্ট্রি।আকাশ পথে দুবাই-সহ উপসাগরীয় গুরুত্বপূর্ণ ল্যান্ডমার্ক গুলিতেও হামলা চালানো হয়।আজকের হামলা সম্পর্কে দুবাইয়ের তরফে জানানো হয় খুব সম্ভবত ড্রোন দিয়ে এই হামলা হয়েছে।যদিও বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর মেলেনি, তবুও ঘটনার পরে দুবাই জুড়ে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং পরিস্থিতির ওপর নজর রাখছে প্রশাসন
বিঃ দ্র : ছবি প্রতীকী

