Monday, February 2, 2026
Home আন্তর্জাতিক মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বসছে চাঁদের হাট!

মুকেশ আম্বানির ছেলের বিয়েতে বসছে চাঁদের হাট!

বেশ কয়েকমাস আগে অনন্ত-রাধিকার প্রাকবিবাহ অনুষ্ঠানে একছাদের তলায়, আন্তর্জাতিক শিল্প মহলের একাধিক বড়ো ব্যাক্তিত্বদের পাশাপাশি বলিউড-হলিউডকে এক আসরে নিয়ে এসেছিলেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চেয়ারম্যান মুকেশ আম্বানি । পারফর্ম করেছিলেন রিহানা থেকে একন। এবার ছেলের বিয়ে উপলক্ষে চাঁদের হাট বসাতে চলেছেন আম্বানিরা।পারফর্ম করছেন জাস্টিন বিবার।বৃহস্পতিবার ১২ জুলাই সাত পাকে বাঁধা পড়ছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। থাকছেন প্রাক্তন সুইডিশ প্রধানমন্ত্রী কার্ল বিলডট, প্রাক্তন কানাডিয়ান প্রধানমন্ত্রী স্টিফেন হার্পার, তানজানিয়ার প্রেসিডেন্ট সামিয়া সুলুহু হাসান, আইওসি ভাইস প্রেসিডেন্ট জুয়ান আন্তোনিও সামারাঞ্চ, ফিফা প্রেসিডেন্ট জিয়ানি ইনফান্টিনো। এছাড়া দেশের প্রায় সব বড়ো সেলিব্রিটি সহ প্রথম সারির রাজনীতিবিদ রা উপস্থিত থাকবেন বিয়েতে।জিও ওয়ার্ল্ড কনভেনশন সেন্টারে আয়োজন করা হবে বিশেষ এই অনুষ্ঠান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments