যুদ্ধের আবহে হরমুজ প্রণালী বন্ধ করে গোটা বিশ্বের উপর চাপ বাড়াচ্ছে ইরান।গ্যাস এবং তেলের সংকটে ভুগতে হচ্ছে ভারত সহ একাধিক দেশকে। এই পরিস্থিতিতে সৌদির রাজকুমারের সঙ্গে ফোনে কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। যুদ্ধ কালীন রাজনীতি ও অর্থনীতি নিয়ে দুজনের গুরুত্বপূর্ণ আলোচনা হয়।জাহাজ চলাচলের পথ খোলা রাখা উচিত এবং সেই পথে নিরাপত্তা থাকা উচিত-এই নিয়ে আলোচনা হয়েছে দুই রাষ্ট্রনেতার মধ্যে। উল্লেখ্য ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারে সৌদি আরব এমন জল্পনা শোনা যাচ্ছে বেশ কিছুদিন ধরেই।পাশাপাশি সৌদিতে বসবাস কারি ভারতীয়দের নিরাপত্তা নিয়েও চিন্তিত মোদী সরকার।

