Sunday, March 1, 2026
Home আন্তর্জাতিক যুদ্ধের কারণে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী!

যুদ্ধের কারণে জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী!

যুদ্ধের আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। যুদ্ধের আঁচ এসে পৌঁছেছে ভারতীয় উপমহাদেশেও। ক্রমশঃ জটিল হচ্ছে আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপট।

এমন পরিস্থিতে আজই মন্ত্রিসভার নিরাপত্তা পরিষদের  জরুরি বৈঠক ডাকলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।বৈঠকে মূলত আলোচনা হতে পারে যুদ্ধ বিদ্ধস্ত দেশ গুলি থেকে ভারতীয় নিরাপদে ফিরিয়ে আনার বিষয় নিয়ে।পাশাপাশি যুদ্ধে ভারতের কূটনৈতিক অবস্থান নিয়েও গুরুত্বপূর্ণ আলোচনা হবে এদিনের বৈঠকে।বৈঠকে সভাপতিত্ব করবেন স্বয়ং প্রধানমন্ত্রী।প্রসঙ্গত উল্লেখ্য মোদির ইজরায়েল সফরের পরেই ইরানে হামলা চালায় ইসরায়েল এবং আমেরিকা। মারা যান ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনি। পাল্টা আক্রমণ করছে ইরান। ভারতের কাশ্মীর সহ একাধিক অঞ্চলে আমেরিকা বিরোধী স্লোগান এবং মিছিল শুরু হয়েছে। এমন পরিস্থিতিতে এই উচ্চ পর্যায়ের বৈঠক যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments