Sunday, February 1, 2026
Home দেশ সারারাজ্য জুড়ে রাম নবমী পালন, হাওড়ায় যোগদিলেন রাজ্য পাল।

সারারাজ্য জুড়ে রাম নবমী পালন, হাওড়ায় যোগদিলেন রাজ্য পাল।

গত কয়েক বছর ধরে রাজ্যে রামনবমীর রমরমা। বিশেষ করে বিজেপি এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি সাড়ম্বরে রামনবমী পালন করে কলকাতা ও জেলায়-জেলায়। রীতিমতো অস্ত্র মিছিল বের করে তারা। এবছর ও কোথাও কোথাও এই ধরণের দৃশ্য চোখে পড়েছে। ভোটের ঠিক আগেই এবছর রাম নবমী পালন হচ্ছে তাই প্রায় প্রতিটি শাসকদলই এই ধর্মীয় উৎসবকে জনসংযোগের কাজে লাগাচ্ছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আজ রাম নবমীর শোভাযাত্রায় হাঁটেন। হাওড়ায় অংশ নেন স্বয়ং রাজ্যপাল।মিনিট কুড়ির এই সফরে হাওড়া ব্রিজ দিয়ে বিরাট কনভয় নিয়ে ঢোকেন তিনি। শিবপুর বাজারের কাছে কনভয় থেকে নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন রাজ্যপাল। হাওড়ার সাংসদ প্রসূন ব্যানার্জীকেও আজ রাম নবমী উপলক্ষে পথে নামতে দেখা যায়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments