Sunday, February 1, 2026
Home দেশ হাওড়া স্টেশনে ছুরি মেরে মহিলাকে খুন!

হাওড়া স্টেশনে ছুরি মেরে মহিলাকে খুন!

দিনে দুপুরে হাওড়া স্টেশন চত্বরে এক মহিলাকে ছুরির আঘাত করে খুন করা হয়েছে ।ঘটনার পর হাওড়া হাসপাতালে প্রাণহানি হয় মহিলার। গুরুতর আহত অবস্থায় হামলাকারী ভর্তি হাসপাতালে।প্রাথমিক তদন্তের পর মনে করা হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্কে টানাপোড়েনের ভয়াবহ পরিণতি এই মর্মান্তিক হামলাকারী মুঙ্গেশ যাদব পেশায় ব্যবসায়ী। মুম্বইয়ের বাসিন্দা তিনি সেখানেই এই মহিলার সাথে বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়ান তিনি। জানা যায় এই মহিলা হামলাকারীর থেকে মোটা অংকের টাকাও নিয়ে ছিলেন।হাওড়া স্টেশনে মহিলা, মহিলার স্বামী এবং হামলাকারীর বচসা শুরু হয় তার পরেই শুরু হয় হামলা। মহিলাকে ছুরি দিয়ে আঘাত করেন মুঙ্গেশ এবং মহিলার স্বামী তাকে রোড দিয়ে মারেন।কিছুক্ষণ চিকিৎসার পর রিভুর মৃত্যু হয়। হামলাকারীর শারীরিক অবস্থাও সংকটজনক বলেই খবর আসছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments