Sunday, August 2, 2026
No menu items!
Home বাংলা দক্ষিণ ২৪ পরগনায় বাঘের আতঙ্ক!

দক্ষিণ ২৪ পরগনায় বাঘের আতঙ্ক!

আগে তো গ্রাম লাগোয়া জঙ্গলে বাঘ ঢুকছিল। এ বার তো সটান বাড়ি ঘরে ঢুকে পড়ছে। নতুন আতঙ্কে দক্ষিণ চব্বিশ পরগনার মইপীঠের বাসিন্দারা। গত এক মাস ধরে একাধিকবার বাঘ এসেছে মইপীঠের লোকালয়ের কাছে। নগেনাবাদে আরও একটি বাঘের পায়ের ছাপ দেখা গেছে। সোমবার সকালের পায়ের ছাপ পরীক্ষা করেছেন বন দপ্তর। এর আগে গঙ্গারঘাট এলাকা থেকে একটি বাঘকে খাঁচাবন্দি করে গভীর জঙ্গলে ছেড়ে আসা হয়েছে।

সোমবার রাতে ফের একটি বাঘ ঢুকে পড়ে স্থায়ী এক বাসিন্দার বাড়িতে। এই নিয়ে এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। সোমবার রাতে খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই বাড়িতে যান বন দপ্তরের কর্মীরা। বাঘটির গতি-প্রকৃতি খতিয়ে দেখা হচ্ছে।

এলাকাবাসীর দাবি, বারবার গ্রামে বাঘ চলে আসছে। এ ভাবে ভয় নিয়ে বাঁচা সম্ভব নয়। বাঘ নিয়ে সচেতন বন দপ্তর কড়া নজর রাখছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments