Monday, July 27, 2026
Home আন্তর্জাতিক হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনাম ওয়াঙচুক!

হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনাম ওয়াঙচুক!

শিক্ষায় দুর্নীতি এবং নিট -এর প্রশ্নফাঁসের প্রতিবাদ জানিয়ে  গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর মন্তরে অনশন শুরু করেছিলেন সোনম ওয়াংচুক।টানা ২৬ দিন অনশন করেন তিনি।গত ১৮ জুলাই তাঁকে জোর করে দিল্লির সফদরজং হাসপাতালে সরিয়ে নিয়ে যায় পুলিশ। বৃহস্পতিবার রাতে কেন্দ্রীয় মন্ত্রী জেপি নড্ডা এবং জিতেন্দ্র সিংহের হাত থেকে পানীয় নিয়ে অনশন ভঙ্গ করেন সোনম ওয়াংচুক।ইতিমধ্যে আন্দোলন সফল হয়। পদত্যাগ করেন কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। আজ সোমবার গুরুগ্রামের হাসপাতাল থেকে ছাড়া হয় শিক্ষাবিদ এবং সমাজকর্মী সোনম ওয়াংচুক-কে।আপাতত সুস্থ্য আছেন এই বিজ্ঞানী এবং সমাজকর্মী।গুরুগ্রামের হাসপাতাল থেকে মুক্তি পাওয়ার আগে বার্তাও দেন তিনি। লাদাখ ফিরে যাওয়ার আগে রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীকে শ্রদ্ধাও জানিয়েছেন তিনি। 

RELATED ARTICLES

Most Popular

Recent Comments