বুধবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ নিউ টাউনে একটি রেস্তোরাঁতে আগুন লাগে।ঘটনাটি ঘটে বিশ্ব বাংলা গেটের উপরের ঝুলন্ত রেস্তরাঁয়। সূত্রের খবর, বুধবার সন্ধ্যায়থেকে আগুনের শিখা দেখতে পাওয়া যায়। ক্রমশ আগুন ছড়াতে থাকে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন।বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।ঘটনার সময়ে রেস্তোরাঁয় অন্তত ৫০ জন ছিলেন তবে সকলেই সুরক্ষিত। কিছুক্ষণের জন্য ওই এলাকায় যান চলাচল বন্ধ রাখা হয়।আগুন লাগার কারন ক্ষতিয়ে দেখা হচ্ছে তবে শর্ট সার্কিট থেকেই আগুন লেগেছে বলে মনে করা হচ্ছে।

