Monday, August 24, 2026
No menu items!
Home দেশ কোচ বিহারে ভোটের সময় অশান্তি!

কোচ বিহারে ভোটের সময় অশান্তি!

প্রথম থেকেই কোচ বিহারের ভোট যুদ্ধকে কেন্দ্র করে উত্তেজনার পারদ চড়ছিলো। ভোট শুরু হতেই অশান্তি চরমে ওঠে।কোথাও তৃণমূলের ব্লক সভাপতি আক্রান্ত হলেন তো কোথাও মাথা ফাটল বিজেপির বুথ সভাপতির। শুক্রবার সকাল নটার মধ্যে নির্বাচন কমিশনে বহু অভিযোগ দায়ের করেছে তৃণমূল এবং বিজেপি দুই দল।এসবের মধ্যেই কোচবিহারের মাথাভাঙা থেকে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যুর খবর আসে। সূত্রের খবর, অসুস্থ হয়ে পড়েছিলেন ভোটের ডিউটিতে থাকা জওয়ান নীলেশ কুমার মিলু।তারপর হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। বেলা বাড়তে চান্দামারিতে বিজেপির বুথ সভাপতিকে মারধরের অভিযোগ ওঠে। ফাটল মাথা। অভিযোগের তির তৃণমূলের দিকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments