Monday, February 9, 2026
Home দেশ আদনান সামির সঙ্গে ডিনার করে বিতর্কে মোহন ভাগবত

আদনান সামির সঙ্গে ডিনার করে বিতর্কে মোহন ভাগবত

নিজের একাধিক মন্তব্যর জন্য বার বার সংবাদ শিরোনামে উঠে এসেছেন সংঘ প্রধান মোহন ভাগবত।এবার এককালের জনপ্রিয় পাক গায়ক আদনান সামির সঙ্গে ডিনার করে আবার বিতর্কে তিনি। তাদের ডিনার পার্টির ছবি সামনে আসতেই আরএসএস তথা ভাগবতের বিরুদ্ধে সরব হল কংগ্রেস। পাকিস্তানি বায়ু সেনার প্রাক্তন আধিকারিকের পুত্র আদনানের সঙ্গে নৈশভোজকে ‘দেশবিরোধী’ বলে আখ্যা দিল মহারাষ্ট্র কংগ্রেস। প্রসঙ্গত উল্লেখ্য আদনান শামির বাবা আরশাদ শামি খান ছিলেন পাকিস্তানি বায়ুসেনার পাইলট। তবে আপাতত পাক নাগরিকত্ব ত্যাগ করে আদনান ভারতীয় নাগরিক হয়েছেন। এবং এদেশেই থাকেন। তাই এই বিতর্ককে বিশেষ পাত্তা দিতে নারাজ আর এস এস যদিও গোটা ঘটনায় সরগরম জাতীয় রাজনীতি।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments