Tuesday, August 11, 2026
No menu items!
Home আন্তর্জাতিক বাগডোগরা বিমান বন্দরে ধরা পড়লো চার কোটির হীরে!

বাগডোগরা বিমান বন্দরে ধরা পড়লো চার কোটির হীরে!

গোপন সূত্রে খবর পেয়ে বাগ ডোগরা বিমান বন্দর থেকে বহু মূল্য হীরে উদ্ধার করলো আধিকারিকরা। এদিন সূত্র অনুসারে বিমানবন্দরে কড়া নজরদারি চলছিল।এক ব্যক্তির আচরণ, চলাফেরা দেখে সন্দেহও হয়েছিল তদন্তকারীদের। তাঁকে ধরে প্রাথমিক জিজ্ঞাসাবাদ করার পরেও সন্দেহ কাটেনি। এরপর ওই ব্যক্তির তল্লাশি চললেই আসল ঘটনা সামনে আসে।উদ্ধার হওয়া বহুমূল্যের হিরে নেপালে পাচার করার ছক ছিলো।মোট ৪৬টি হিরে উদ্ধার হয়েছে যার বাজারমূল্য প্রায় সাড়ে চার কোটি টাকা।অভিযুক্তকে গ্রেপ্তার করে শিলিগুড়ি আদালতে তোলা হয়। আদালত তাঁকে আগামী ২৪ ফেব্রুয়ারি পর্যন্ত জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments