Thursday, October 29, 2026
No menu items!
Home আন্তর্জাতিক আন্ত রাজ্য গরু পাচার চক্রর পর্দা ফাঁস!

আন্ত রাজ্য গরু পাচার চক্রর পর্দা ফাঁস!

রাস্তা থেকে গরু চুরি করে পাচার করার কাজ চলছিল বেশ দীর্ঘ সময় ধরে। নেপথ্যে আন্তঃরাজ্য গরুপাচার চক্র। আজ সেই চক্রর পর্দা ফাঁস করে বড়সড় সাফল্য পেল পুরুলিয়া জেলা পুলিশ। এক এক করে এই পাচার চক্রের সদস্যকে গ্রেপ্তার করে কিংপিনকেও জালে তুলল। পুরুলিয়া জেলা পুলিশ জানিয়েছে, ধাপে ধাপে প্রথমে ৫ জনকে গ্রেপ্তার করে কিংপিনকে মঙ্গলবার পাকড়াও করে। তারপর বুধবার রাতে লিংকম্যানকে জালে তোলে হয়। অর্থাৎ এই কেসে মোট ৭জন গ্রেপ্তার হয়।পুলিশ সূত্রের খবর গ্রামবাসীদের কাছ থেকে ভিডিও পেয়ে তারা এই সাফল্য পেয়েছেন।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments