Friday, February 20, 2026
Home বাংলা আর জি করে সৃষ্টি হলো ইতিহাস, মৃতের হাড় বসলো জীবিত ব্যাক্তির শরীরে!

আর জি করে সৃষ্টি হলো ইতিহাস, মৃতের হাড় বসলো জীবিত ব্যাক্তির শরীরে!

এর আগে পূর্ব ভারতে এমন অপারেশন আগে হয়নি। এই প্রথমবার মৃত ব্যক্তির হাড় প্রতিস্থাপন করা হল জীবিত ব্যক্তির শরীরে।অসাধ্য কাজটি করে দেখালেন আর জি করের ডাক্তাররা। যার ফলে পা বাদ যাওয়া থেকে বাঁচল যুবক। আপাতত অস্ত্রপচার সফল হলেও রোগীকে পর্যবেক্ষনে রাখা হয়েছে।চেন্নাই থেকে মৃত ব্যক্তির হাড় নিয়ে এসে প্রতিস্থাপন করা হল আর জি করে। অর্থ ও এক্ষেত্রে বাধা হয়নি কারন সম্পূর্ণ বিন্যামূলে অস্ত্রোপচার করা হয়েছে। ২০২৩ সালে একটি দুর্ঘটনায় পায়ের ফিমার বোন নষ্ট হয়ে যায় ওই রোগীর । ছিঁড়ে যায় লিগামেন্টও। তারপর পা বাদ দেয়ার পরিস্থিতি তৈরী হয়।তারপর গত ১৭ ফেব্রুয়ারি জটিল অস্ত্রোপচারটি করা হয় এবং প্রাথমিক ভাবে সফলতা লাভ হয়। এই ধরনের অপারেশন এই রাজ্যে তো বটেই পূর্ব ভারতে এই প্রথম।সেদিক দিয়ে বলাই যায় হাড়ের চিকিৎসার খেত্রে ইতিহাস সৃষ্টি হলো আর জি করে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments