Tuesday, September 15, 2026
No menu items!
Home দেশ মায়াপুরে এসে চৈতন্যদেব সম্পর্কে আবেগ প্রকাশ করলেন অমিত শাহ অমিত শাহ!

মায়াপুরে এসে চৈতন্যদেব সম্পর্কে আবেগ প্রকাশ করলেন অমিত শাহ অমিত শাহ!

শ্রীল ভক্তিসিদ্ধান্ত সরস্বতী ঠাকুর মহারাজের ১২৫তম জন্ম উৎসব উপলক্ষে এদিন মায়াপুরে বিশেষ অনুষ্ঠানে যোগ দেন অমিত শাহ।নিজেকে আজ তিনি চৈতন্য মহাপ্রভু ভক্ত বলে অভিহিত করেন।আজ মায়াপুর পৌঁছে মন্দিরে পুজো দেন। সবার সামনের প্রধানমন্ত্রীর বক্তব্য তুলে ধরে শাহ বলেন মায়াপুরে আসার আগে সকালেই প্রধানমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। মায়াপুর আসার কথা আমি তাঁকে জানিয়েছিলাম। উনি মন থেকে মায়াপুরের সকল ভক্তদের ‘হরে কৃষ্ণ’ অভিবাদন জানিয়েছেন।এর আগেও বহুবার তার মায়াপুরে আসার কথা হলেও নানা কারণে তা বাস্তবায়িত হয়নি সেনিয়ে এদিন আক্ষেপ ও প্রকাশ করেন শাহ।অন্যদিকে ভোটের আগে শাহের মায়াপুরে আসা নিয়ে শুরু হয়েছে জোর রাজনৈতিক বিতর্ক। বিরোধীদের মতে হিন্দুত্বর অস্ত্রকে সান দিতেই তার এই মায়াপুর সফর।বিজেপি অবশ্য এই সব অভিযোগকে গুরুত্ব দিতে নারাজ।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments