Thursday, April 2, 2026
Home বাংলা কালিয়াচক কাণ্ডে শুরু হচ্ছে সিবিআই তদন্ত!

কালিয়াচক কাণ্ডে শুরু হচ্ছে সিবিআই তদন্ত!

গতকাল এস আই এআর এর কাজ চলাকালীন অগ্নিগর্ভ হয়ে ওঠে মালদহের কালিয়াচক। ভিডিও অফিস ঘিরে বিক্ষোভ দেখাতে থাকে একদল মানুষ তারপর অফিসার দের আটক করা হয় সেখানে।বিক্ষোভকারী জনতা দীর্ঘক্ষণ ধরে কালিয়াচক ২ বিডিও অফিসে আটকে রাখেন সাতজন জুডিশিয়াল অফিসারকে। ঘটনায় শোরগোল পড়ে যায় রাজ্য রাজনীতিতে।পড়ে সেন্ট্রাল ফোর্স গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এবার এই ঘটনার তদন্তভার সুপ্রিম কোর্ট তুলে দিলো সি বি আই এর হাতে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিককে এই সংক্রান্ত নির্দেশিকা পাঠিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সম্ভবত আগামী কালই রাজ্যে পৌছবে সি বি আই এর বিশেষ টিম। এবং কাল থেকেই শুরু হচ্ছে তদন্ত।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments