Tuesday, September 15, 2026
No menu items!
Home বাংলা রাহুলের মৃত্যুর জেরে মহিলা কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়ছেন লীনা গঙ্গোপাধ্যায়

রাহুলের মৃত্যুর জেরে মহিলা কমিশনের চেয়ারম্যানের পদ ছাড়ছেন লীনা গঙ্গোপাধ্যায়

তালসারির সমুদ্র সৈকতে শুটিং করতে গিয়ে  প্রান হারান অভিনেতা রাহুল ব্যানার্জী। মৃত্যুকে ঘিরে একাধিক প্রশ্ন উঠে আসছে যার সঠিক উত্তর এখনো অধরা। এবার সঠিক তদন্তের দাবীতে আইনের আশ্রয় নিচ্ছেন রাহুলের স্ত্রী প্রিয়াঙ্কা।ম্যাজিক মোমেন্ট মোশন পিকচার্স-এর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে চলেছেন প্রিয়াঙ্কা সরকার।এই খবর সামনে আসতেই ম্যাজিক মোমেন্ট প্রযোজনা সংস্থার অন্যতম কর্ণধার লীনা গঙ্গোপাধ্যায়ের মহিলা কমিশনের সভাপতি পদ সিদ্ধান্ত নিলেন। তদন্ত যাতে নিরপেক্ষ হয় তাই এই সিদ্ধান্ত। তাঁর পদত্যাগের কথা জানালেন প্রযোজনা সংস্থার অন্য এক কর্ণধার এবং সহকর্মী শৈবাল বন্দ্যোপাধ্যায়।ইতিমধ্যে অল ইন্ডিয়া সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের তরফে প্রযোজনা সংস্থার বিরুদ্ধে কড়া আইনি পদক্ষেপ এবং ক্ষতিপূরণের দাবি তোলা হয়েছে যা নিয়ে এখনো নিজেদের অবস্থান স্পষ্ট করেনি প্রযোজকরা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments