Sunday, February 22, 2026
Home বাংলা তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান! বহিঃস্কৃত সিপিএম থেকে!

তৃণমূলে যোগ দিলেন প্রতিকুর রহমান! বহিঃস্কৃত সিপিএম থেকে!

জল্পনা ছিলো কয়েকদিন থেকেই আজ সম্ভবনাই সত্যি হলো। ভাষাদিবসের বিকেলে সিপিএমের তরুণ তুর্কি এবং বিগত লোকসভা ভোটে ডায়মন্ড হারবারে অভিষেক ব্যানার্জীর প্রতিদ্বন্দ্বী প্রতীক উর রহমান যোগ দিলেন তৃণমূলে। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তার হাতে হাত দলের পতাকা তুলে দেন।এই দলবদলের পরই আলিমুদ্দিনের তরফে বহিষ্কার করা হয়েছে। তার বহিস্কারের খবর প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়। পরবর্তীতে মহঃ সেলিম বিষয়টি স্পষ্ট করেন।। একদিকে অভিষেক ব্যানার্জী প্রতিকুরের প্রশংসা করেন অন্যদিকে এস এই আর সহ উন্নয়নের ইস্যুতে তৃণমূলের প্রশংসা করেন প্রতিকুর। পাশাপাশি পুরোনো দলের কিছু নেতা নেত্রীর বিরুদ্ধে নিজের ক্ষোভ উগরে দেন তিনি। আগামী ভোটে তার প্রার্থী হওয়ার সম্ভবনা যথেষ্ট উজ্জ্বল বলেই মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments