Tuesday, September 15, 2026
No menu items!
Home আন্তর্জাতিক পাকিস্তান নিয়ে বিস্ফোরক ইসরায়েল!

পাকিস্তান নিয়ে বিস্ফোরক ইসরায়েল!

শান্তি স্থাপন নিয়ে একটি গুরুত্বপূর্ণ মিটিং হতে চলেছে পাকিস্তানে। বলা হচ্ছে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ নির্ভর করছে এই বৈঠকের উপরে। তাই পাকিস্তান এই মুহূর্তে বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে আমেরিকা – ইরান – ইসরায়েল যুদ্ধ থামাতে তবে তার আগেই বলা যায় বিস্ফোরক মন্তব্য করলো ইসরায়েল।মধ্যস্থতাকারী পাকিস্তানের ভূমিকা নিয়ে ঘোর সংশয় প্রকাশ করল ইজরায়েল। শুক্রবার ভারতের ইজরায়েলের রাষ্ট্রদূত মন্তব্য করলেন, আমরা পাকিস্তানকে বিশ্বাস করি না।পাশাপাশি তিনি এও জানান যে ইসলামাবাদকে নিয়ে তাদের শংসয়ের বিষয়টি আমেরিকাকে জানানো হয়েছে। তবে আমেরিকার সদর্থক ভূমিকা নিয়ে আশাবাদী ইসরায়েল জানায় “আমেরিকার প্রতি আশাবাদী ইজরায়েল। তেল আভিভ বিশ্বাস করে আমেরিকানরা এই দুই সপ্তাহকে এমনভাবে কাজে লাগাবে, যাতে মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরে আসে।” সমগ্র বিশ্ব আশা করছে এই বৈঠকে মিলবে শান্তির রফাসূত্র।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments