বাংলার বেকার যুবক যুবতীদের জন্য দূর্গা পুজোর শুরুতেই বিরাট সুখবর দিলো রাজ্য সরকার।পুলিশ, স্কুল, পঞ্চায়েত-সহ একাধিক ক্ষেত্রে মোট ৪৫ হাজার ১৮৫ জনকে নিয়োগ করা হবে বলে জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।পাশাপাশি পুজো উপলক্ষে বন্ধ চা বাগান শ্রমিকদের এই মাসে পাঁচ হাজার টাকা সাহায্য করবে রাজ্য সরকার।ঐতিহাসিক এই সিদ্ধান্তর পর মাননীয় মুখ্যমন্ত্রী বলেছেন ‘এটাই পরিবর্তন। যাঁরা বলছিলেন, পরিবর্তন বুঝতে পারছেন না, তাঁরা এ বার বুঝতে পারছেন তো?’ স্বাভাবিক ভাবেই সরকারের এই সিদ্ধান্ততে বেশ খুশি চাকরি প্রার্থীরা।

