Thursday, November 26, 2026
No menu items!
Home বাংলা নেপালে হরপা  বানে নিখোঁজের তালিকায় মুকুল রায়ের পুত্র বধূর নাম!

নেপালে হরপা  বানে নিখোঁজের তালিকায় মুকুল রায়ের পুত্র বধূর নাম!

বর্তমানে আইন সংশোধন করে নেপালে নিখোঁজ ব্যাক্তিকে মৃত ঘোষণা করার সময়সীমা সপ্তাহ।সেই আইন অনুসারে গত বছর হরপা বানে নিখোঁজদের তালিকা প্রকাশ করেছেনেপাল সরকার  তাতে ২১৩ জন ভারতীয় রয়েছেন। সেই তালিকাতেই রয়েছে মুকুল রায়ের পুত্র শুভ্রাংশুর রায়ের স্ত্রী শর্মিষ্ঠার নাম।তালিকায় ১৭৮ নম্বরে নাম রয়েছে শর্মিষ্ঠার নাম।এবিষয়ে ভারতীয় দূতাবাস জানিয়েছে, ওই তালিকায় যে নামগুলি রয়েছে, তা নিয়ে কারও কোনও বক্তব্য বা আপত্তি থাকলে যোগাযোগ করা যেতে পারে।প্রসঙ্গত নেপালে একাই গিয়েছিলেন তিনি। কিন্তু বিপর্যয়ের পর থেকে তাঁর আর খোঁজ নেই।বাড়িতে অধীর আগ্রহে অপেক্ষা করছে স্বামী এবং দুই সন্তান। তবে সূত্রের খবর নিখোঁজদের পরিবার-পরিজনের বক্তব্য শোনার পরেই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে নেপাল সরকার। তারপর তালিকায় থাকা ব্যক্তিদের মৃত ঘোষণা করার প্রক্রিয়াও শুরু হবে। প্রয়োজনে নথি যাচাই করে দেয়া হবে সংসাপত্র।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments