সামনে এলো বাংলাদেশ নির্বাচনের ফল।নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলো বি এন পি! জয়ের পর কার্যত ক্ষমতা দখলের পথে খালেদা জিয়া পুত্র তারেক! বিরাট জয়ের পরই ভারতের সাথে সুসম্পর্ক স্থাপনের ইঙ্গিতই দিল বাংলাদেশের শাসকদল বিএনপি। শুক্রবার নির্বাচন জয়ের পর এক্স হ্যান্ডেলে বার্তা দেওয়ার পাশাপাশি হবু প্রধানমন্ত্রী তথা বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে ফোন করে অভিনন্দন জানিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।শুভেচ্ছা বার্তা পেয়ে খুশি তারেক রহমান।পালটা ধন্যবাদ জানানোর পাশাপাশি বন্ধুত্বের হাত বাড়ানো হয় বাংলাদেশ এর পক্ষে।অতীতে মহম্মদ ইউনুসের দেড় বছরের শাসনকালে অচলবস্থা চরমে উঠেছিল। ভারত বিদ্বেষ, হিন্দু নির্যাতন, মৌলবাদ তার বিষাক্ত ফনা তুলেছিল। বি এন পির এই জয়ের পর দু দেশের মৈত্রী স্থাপন হতে পারে বলে মনে করা হচ্ছে।অন্যদিকে পাক মদতপুষ্ট জামাতের পরাজয় পাকিস্তান পন্থীদের পরাজয় ঘটিয়েছে।এতে ভারতকে অশান্ত করার পাক ষড়যন্ত্র বড় ধাক্কা খেল বলে মনে করছে আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষকরা।
বাংলাদেশে ক্ষমতায় ফিরলো বি এন পি! সৌজন্যে বিনিময় ভারতের সাথে!
RELATED ARTICLES

