Tuesday, March 3, 2026
Home দেশ বিজেপির রাজ্যসভা প্রার্থী রাহুল সিনহা!

বিজেপির রাজ্যসভা প্রার্থী রাহুল সিনহা!

আগেই রাজ্য সভায় নিজেদের প্রার্থী ঘোষনা করেছে তৃণমূল আজ মঙ্গলবার মোট ৬ রাজ্যের ন’টি রাজ্যসভা আসনে প্রার্থী ঘোষণা করলো বিজেপি। বাংলার প্রার্থী হিসেবে রাহুল সিনহা এবং বিহারে প্রার্থী হচ্ছেন সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন। বাংলা থেকে প্রার্থী হিসেবে শোনা যাচ্ছিলো লকেট চ্যাটার্জি এবং মিঠুন চক্রবর্তীর নাম তবে দলের প্রাক্তন রাজ্য সভাপতি এবং বর্তমান ন্যাশনাল সেক্রেটারি রাহুল সিনহার নামই চূড়ান্ত হয়। বিজেপির পুরোনো এই নেতা আগে একাধিকবার বিধানসভা এবং লোকসভা ভোটে লড়াই করে পরাজিত হন তিনি।শেষবার ২০২১ সালের বিধানসভা ভোটে হাবড়া থেকে জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে প্রার্থী হয়েছিলেন। রাহুল সিনহার এই সাফল্যতে কার্যত খুশি আদি বিজেপি ব্রিগেট।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments