Monday, October 12, 2026
No menu items!
Home বাংলা রাজ্যের আদালত গুলিতে পান-গুটখা-সিগারেট নিষিদ্ধ?

রাজ্যের আদালত গুলিতে পান-গুটখা-সিগারেট নিষিদ্ধ?

কেন্দ্র সরকারের নেশা মুক্তির আদর্শকে সামনে রেখে নতুন সরকার গঠনের পর থেকে নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার  ডাক দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।রাজ্যের একাধিক জেলায় বেআইনি মদ সহ নিষিদ্ধ নেশার সামগ্রী ধ্বংসও করেছেন তিনি।এবার সম্ভবত সেই পথেই হাঁটতে চলেছে রাজ্যের আদালতগুলি।কলকাতা হাইকোর্ট সহ জেলা আদালতগুলিতে সিগারেট, পান ও গুটখা বন্ধ করতে উদ্যোগী হলেন কলকাতা হাই কোর্টের  মাননীয় প্রধান বিচারপতি।একটি প্রস্তাব আকারে জেলা আদালতগুলির বিচারকদের চিঠি পাঠানো হয়েছে বলে সূত্রের খবর।প্রস্তাবে উল্লেক করা হয়েছে, বার কাউন্সিল ও বার অ্যাসোসিয়েশন এই বিষয় নিয়ে বৈঠকের পরেই সিদ্ধান্ত নিক। সেই সিদ্ধান্ত গ্রহণের পর উপযুক্ত পদক্ষেপ গ্রহন করা হবে। অর্থাৎ আগামী দিনে আদালত চত্বরে নেশার জিনিস বিক্রয় নিষিদ্ধ হতে পারে বলে মনে করা হচ্ছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments