Friday, February 13, 2026
Home দেশ রাজ্যে প্রথম নীপা আক্রান্তর মৃত্যু?

রাজ্যে প্রথম নীপা আক্রান্তর মৃত্যু?

কিছু দিন আগেই রাজ্যে নীপা ভাইরাস এর আতঙ্ক ছড়ায়। সেই সময় আক্রান্ত হয় কয়েকজন তারমধ্যে এই প্রথম মৃত্যু হল এক নিপা আক্রান্তের। বেশ কয়েক সপ্তাহ আগেই নিপা আক্রান্ত  হন ওই নার্স।  বারাসতের একটি হাসপাতালে চিকিৎসা চলছিল তাঁর। অবস্থা ছিলো সংকট জনক। দীর্ঘদিন ক্রিটিকাল কেয়ার ইউনিটে ভর্তি থাকার পর মৃত্যু হলো তার। যদিও হাসপাতাল সূত্রে খবর, নিপা নয়, হাট অ্যাটাকেই মৃত্যু হয়েছে নার্সের।তবে হাসপাতাল সূত্রের খবর নিপা মুক্ত হয়ে গিয়েছিলেন ওই নার্স তারপর হৃদ রোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় তার।প্রসঙ্গত বলা যায় এই মরণ ভাইরাস বাদুড় কিংবা অন্যান্য পশুর কামড় দেওয়া ফল থেকে ছড়ায় তাই বর্তমানে স্বাস্থ্য দপ্তর থেকে কাটা ফল বা ফলের রস খাওয়ার উপর বিশেষ সতর্কতা অবলম্ব করতে বলা হয়েছে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments