Wednesday, February 4, 2026
Home আন্তর্জাতিক সুপ্রিম কোর্টে ইতিহাস সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী! ধন্যবাদ জানালেন চিফ জাস্টিস!

সুপ্রিম কোর্টে ইতিহাস সৃষ্টি করলেন মুখ্যমন্ত্রী! ধন্যবাদ জানালেন চিফ জাস্টিস!

এই প্রথম দেশের ইতিহাসে কোনো মুখ্যমন্ত্রী রাজ্যর হয়ে সরাসরি সুপ্রিম কোর্টে সরাসরি সওয়াল করলেন এবং ইতিহাস সৃষ্টি হলো।বুধবার এসআইআর মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। সেই শুনানিতে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা।পূর্ব প্রত্যাশা মতো সওয়ালও করেছেন।মাইক্রো অবসার্ভার নিয়োগ এবং আধার কার্ড কে মান্যতা দেয়ার বিষয় টিও তোলেন মুখ্যমন্ত্রী। ধৈর্য ধরে সব শোনেন প্রধান বিচারপতি।সব শেষে প্রধান বিচারপতি মমতার উদ্দেশে বলেন, “আপনার পিটিশনে কিছু বিষয়ের কথা উল্লেখ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাতে চাই এই বিষয়টি উত্থাপন করার জন্য যে, স্থানীয় ভাষায় জন্য কিছু সমস্যা হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহারে সমস্যা হচ্ছে এখন। আমরা কিছু একটা উপায় বার করব।”

সব মিলিয়ে আজ মমতা বন্দোপাধ্যায় এর এই পদক্ষেপ সব মহলেই প্রশংসা পাচ্ছে এবং নৈতিক জয় বলেই মনে করছে তৃণমূল কংগ্রেস।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments