Tuesday, August 11, 2026
No menu items!
Home বাংলা ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু, ডাক্তারকে খুন করলো নাতি!

ভুল চিকিৎসায় বৃদ্ধার মৃত্যু, ডাক্তারকে খুন করলো নাতি!

মঙ্গলবার দুপুরে  বর্ধমানের বাদামতলা এলাকায় নিজের চেম্বারে খুন হন এক ডাক্তা। সূত্রের খবর মৃত চিকিৎসকের নাম রাজা ভৌমিক। ধৃত অভিযুক্তর নাম জীবন রুইদাস।তার ঠাকুমার চিকিৎসার জন্য ওই চিকিৎসকের কাছেই সে আসত। গত এক মাস আগে ঠাকুমার মৃত্যু হয়। জীবনের অভিযোগ, চিকিৎসকের ভুল চিকিৎসার কারণেই তার ঠাকুমার মৃত্যু হয়েছে। সেই কারণেই এ দিন দুপুরে জীবন চেম্বারে ঢুকে চিকিৎসককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে বলে অভিযোগ। খুনের পর অস্ত্র সহ থানায় গিয়ে আত্ম সমর্পন করে সে এবং জানায় সে খুন করে এসেছে। পুলিশ চেম্ভারে গিয়ে দেখতে পায় চেম্বারের মেঝেতে রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন চিকিৎসক। পরে হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়।পুলিশ তৎক্ষণাৎ তাকে গ্রেপ্তার করে এবং গোটা ঘটনার তদন্ত শুরু হয়।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments