Monday, August 24, 2026
No menu items!
Home দেশ ভর্তৃহরি মহতাব প্রটেম স্পিকার পদে শপথ নিলেন

ভর্তৃহরি মহতাব প্রটেম স্পিকার পদে শপথ নিলেন

আজ শুরু হলো নব নির্বাচিত লোকসভার সদস্য দের নিয়ে অধিবেশন। শুরুতেই লোকসভার প্রবল বিতর্কের মধ্যেই প্রোটেম স্পিকার হিসাবে শপথ নিলেন ভর্তৃহরি মহতাব। ১৮তম লোকসভার প্রথম অধিবেশন শুরুর দিনই তাঁকে শপথবাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। যদিও প্রোটেম স্পিকার পদে মহতাবের নিয়োগ নিয়ে প্রথম থেকেই সুর চড়িয়েছিলেন বিরোধীরা।লোকসভার প্রোটেম স্পিকার নিয়োগ করা হয়েছে বিরোধীদের উপেক্ষা করে এই অভিযোগে ইন্ডিয়া জোট সহ সব বিরোধীরা শুরু থেকেই অসহযোগিতার বার্তা দেন। তবে নির্বিঘ্নে প্রটেম স্পিকার তার দায়িত্ব গ্রহণ করেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী সহ বাকি সাংসদদের শপথ বাক্য পাঠ করান।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments