সপ্তমীর সন্ধ্যায় গোটা দেশ যখন দূর্গা আরাধনায় ব্যাস্ত তখনই ভরসন্ধ্যায় মুম্বইয়ে ঘটে গেলো এক হাড় হীম করা ঘটনা। আজ সন্ধ্যায় পুষ্পা পার্কের কাছে অভিনেতা টাইগার শ্রফের গাড়িতে হামলা চালায় কিছু দুষ্কৃতী । তাঁর গাড়ি লক্ষ্য করে বেশ কয়েক রাউন্ড গুলি চালানো হয় বলে খবর আসে । ইতিমধ্যেই ঘটনার দায় স্বীকার করেছে লরেন্স বিষ্ণোই গ্যাং।সালমান খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় নাম জড়িয়ে ছিলো এই দলের। সূত্রে খবর সুস্থ এবং সুরক্ষিত রয়েছেন অভিনেতা। গোটা ঘটনার তদন্তে নেমেছে মুম্বাই পুলিশ।

