Sunday, August 2, 2026
No menu items!
Home Blog পুনরায় সক্রিয় সিবিআই, জেরা পার্থ চট্টোপাধ্যায়কে

পুনরায় সক্রিয় সিবিআই, জেরা পার্থ চট্টোপাধ্যায়কে

সাল টা ২০২২, তারিখ ২২ জুলাই। নিজের বাড়ি থেকে এস এস সি নিয়োগ সংক্রান্ত তদন্তে গ্রেপ্তার হন পার্থ চট্টোপাধ্যায়।শিক্ষক নিয়োগ সংক্রান্ত দুর্নীতি, আর্থিক লেনদেনের ঘটনায় তাঁর নাম জড়ানোয় তাঁর বাড়িতে ইডির আধিকারিকরা দীর্ঘক্ষণ তল্লাশি চালায়।উদ্ধার হয় বিরাট পরিমান অর্থ। সেই থেকে জেলেই আছেন রাজ্যর প্রাক্তন শিক্ষা মন্ত্রী।মাঝখানে তদন্ত পক্রিয়ায় কিছু ঢিলেমি দেখা গেলেও পুজো মিটতেই নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে তৎপর সিবিআই। এবার প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় জেরার মুখে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। মঙ্গলবার সকালে তাঁকে জেরা করতে প্রেসিডেন্সি জেলে পৌঁছেছেন তদন্তকারী আধিকারিকরা। মনে করা হচ্ছে দ্রুত মামলার নিস্পত্তি করতে আবার উঠে পরে লাগতে চলেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments