Thursday, March 12, 2026
Home আন্তর্জাতিক KIFF-এর মঞ্চে বঙ্গ বিভূষনে সম্মানিত শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়!

KIFF-এর মঞ্চে বঙ্গ বিভূষনে সম্মানিত শত্রুঘ্ন সিনহা এবং আরতি মুখোপাধ্যায়!

আনুষ্ঠানিক ভাবে KIFF-এর মঞ্চে বঙ্গ বিভূষন সম্মানে সম্মানিত করা হলো কিংবদন্তী সংগীত শিল্পী আরতি মুখোপাধ্যায় এবং প্ৰখ্যাত অভিনেতা শত্রুঘ্ন সিনহাকে।বৃহস্পতিবার ধনধান্য স্টেডিয়ামে প্রদীপ প্রজ্জ্বলন করে ৩১তম আন্তর্জাতিক কলকাতা চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করা হলো। উদ্বোধন করলেন প্রাক্তন ভারত অধিনায়ক সৌরভ গাঙ্গুলী।তারপর দুই শিল্পীর হাতে পুরুস্কার তুলে দিলেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।পুরুস্কার পেয়ে নিজের আবেগ প্রকাশ করে আরতি দেবী জানিয়েছেন  “আমি যখন মমতার হাত থেকে সম্মান নিলাম, কেঁদে ফেলেছি। তুমি ভালো থেকো।” অন্যদিকে বর্ষিয়ান অভিনেতা শত্রুঘ্ন সিনহা জানালেন  “পাঁচ বছর ধরে মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে কলকাতা চলচ্চিত্র উৎসবে আসছি। বঙ্গবিভূষণে পেয়ে আমি আপ্লুত। আমাকে আমন্ত্রণ জানানোর জন্যও অনেক ধন্যবাদ ” ভারতীয় সংগীত জগতে তার অবদানের জন্য  আরতি মুখোপাধ্যায় এবং ভারতীয় সিনেমায়  অনন্য অবদানের জন্য এবার বঙ্গবিভূষণে ভূষিত করা হল শত্রুঘ্ন সিনহাকে।

RELATED ARTICLES

Most Popular

Recent Comments