প্রযুক্তির সাথে সাথে পাল্টেছে ক্রাইম এর ধরণ। এই মুহূর্তে বাংলা তথা গোটা দেশে সাইবার ক্রাইম সবচেয়ে চিন্তার কারন। হাকিং, ডিজিটাল এরেষ্ট, ট্রাপ, ক্রিপটো, ভুয়ো ওয়েবসাইট সহ একাধিক ভাবে সাধারণ মানুষকে বিপদে ফেলছে সাইবার অপরাধীরা।তাই এবার সাইবার জালিয়াতিকেই আরও গুরুত্ব দিচ্ছে পুলিশ। সাইবার জালিয়াতি রুখতে এবার চালু হচ্ছে পুলিশের সাতটি বিশেষ শাখা। তৎপর হচ্ছে লাল বাজার।আপাতত অর্গানাইজড সাইবার ক্রাইম সেকশনে চারজন ইন্সপেক্টর রাখা হয়েছে। বাকি শাখাগুলিতে থাকছেন দু’জন করে ইন্সপেক্টর পদের আধিকারিক। প্রত্যেক শাখায় থাকছে বাছাই করা পুলিশ কর্মীরা। সূত্রের খবর আগেই শুরু হয় শাখা গুলি তবে আনুষ্ঠানিক ভাবে এবার শাখাগুলি চালুর সবুজ সংকেত দিল নবান্ন। ইতিমধ্যেই কলকাতা পুলিশ নতুন হেল্পলাইন নম্বর চালু করেছে।সাইবার সংক্রান্ত অপরাধ দমনে এই হেল্প লাইন গুলি বেশ কার্যকরী ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

